শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬

চিতলমারীতে উলামা দলের আয়োজনে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

18 August, 2025 10:48:33
চিতলমারীতে উলামা দলের আয়োজনে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

চিতলমারী প্রতিনিধি, ১৮ আগস্ট সোমবার ২০২৫। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলা উলামা দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকাল ৬টায় স্থানীয় আল-ইমান একাডেমি সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা উলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা বায়েজিদ হোসেন।

এ সময় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা উলামা দলের সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৈয়দ কামরুল ইসলাম সুমন,

  • জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ফকির,

  • চিতলমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হুসাইন বিশ্বাস,

  • উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামত আলী খান,

  • সদ্য সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি লিমন বিশ্বাস ইউনুস,

  • সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রদল মো. আবুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা বায়েজিদ হোসেন।
সার্বিক পরিচালনায় ছিলেন আ. সবুর শেখ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport