শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপাসিয়ায় ইভটিজিংয়ের দায়ে বখাটের ৩ মাসের কারাদণ্ড

17 September, 2026 10:53:28
কাপাসিয়ায় ইভটিজিংয়ের দায়ে বখাটের ৩ মাসের কারাদণ্ড

মোঃ মোজাম্মেল হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ

‎গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের হরিমঞ্জুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও অশালীন আচরণের অভিযোগে নয়ন মিয়া (২০) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

‎জানা গেছে, নয়ন মিয়া নামে ওই বহিরাগত যুবক প্রায়ই বিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন সড়কে দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি ও অশালীন আচরণ করতেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এর প্রতিবাদ করলে তিনি ও তার সহযোগীরা ভয়ভীতি প্রদর্শন করতেন বলে অভিযোগ রয়েছে।

‎দণ্ডপ্রাপ্ত নয়ন মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিয়াপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি কাপাসিয়া বাজারের একটি মুরগির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন এবং বিদ্যালয়সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন বলে জানা গেছে।
‎অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণের পর ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় নয়ন মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হরিমঞ্জুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন, পরিচালনা পরিষদের সভাপতি বাসির উদ্দিন, সাবেক সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, পরিচালনা কমিটির সদস্য নূরুজ্জামান, থানা পুলিশের সদস্য, শিক্ষকবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard