২৩ লাখের ভবন ৯০ হাজারে বিক্রি, প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

২৩ লাখের ভবন ৯০ হাজারে বিক্রি, প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

14 September 2026, 11:38:25

২৩ লাখের ভবন ৯০ হাজারে বিক্রি, প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

সজিবুর রহমান নাটোর প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিজ্ঞান ভবন ভেঙে বিনা নোটিশে মাত্র ৮০-৯০ হাজার টাকায় বিক্রির ঘটনায় ধানুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিদ্যালয় পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রনি আহম্মেদের স্বাক্ষরিত আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৫৪ ও ৬৩(ক) ধারায় প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে।
বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। তাঁর স্থলে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাসান ইমাম দায়িত্ব পালন করবেন।
আদেশে উল্লেখ করা হয়, ২০২০-২০২১ অর্থবছরে প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিজ্ঞান ভবনটি প্রধান শিক্ষক বহাল থাকা অবস্থায় বিনা নোটিশে ভেঙে মাত্র ৮০- ৯০ টাকায় বিক্রি করা হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে প্রধান শিক্ষক নোটিশের জবাবে নিজের দায় স্বীকার করেন।
এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ সাময়িক বরখাস্তের আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard