সুন্দরগঞ্জে চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পেলেন মৃনাল কান্তি রায় | বিডি-প্রেস 24 ডট কম
হোম / শিক্ষা / বিস্তারিত

সুন্দরগঞ্জে চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পেলেন মৃনাল কান্তি রায়

29 June 2026, 12:53:55

সুন্দরগঞ্জে চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পেলেন মৃনাল কান্তি রায়

খায়রুল আলম নয়ন (বিশেষ) প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে অবস্থিত চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ। বিজ্ঞ সরকারি কৌসুলি, জেলা ও দায়রা জজ আদালত, গাইবান্ধা ২২-০৬-২০২৬ খ্রিস্টাব্দে স্মারকের পরিপ্রেক্ষিতে জনাব মো আব্দুর রহিম মিয়া এবং মৃনাল কান্তি রায় কতৃক চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত ) হিসাবে দায়িত্ব পালনের বিষয়ে জটিলতা সৃষ্টি হলে ১৬-ই জুন ২০২৬ খ্রিস্টাব্দে ০৫.৫৫.৩২৯১.০২২.০১.০১০.২৬.৬৮৯ সংখ্যক স্মারক উভয় পক্ষের সকল কাগজপত্র পর্যালোচনা পূর্বক সুস্পষ্ট অভিমত প্রেরণের জন্য বিজ্ঞ সরকারি কৌসুলি,জেলা ও দায়রা জজ আদালত, গাইবান্ধা মহোদয় কে পত্র প্রেরণ করা হলে বিজ্ঞ সরকারি কৌসুলি মহোদয় উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত ) হিসাবে জনাব মৃনাল কান্তি রায়কে দায়িত্ব প্রদান করেন।

গত ২২-০৬-২০২৬ খ্রিস্টাব্দে জে/বা/এ্যা/গাই ২০২৬(১)/২৬ সংখ্যক স্মারকের চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসাবে জনাব মৃনাল কান্তি রায়কে দায়িত্ব প্রদান করা সমীচীন হবে মর্মে সুস্পষ্ট আইনি মতামতসহ প্রেরণ করেছেন। সেহেতু উদ্ধতম কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসাবে মৃনাল কান্তি রায় দায়িত্ব পালন করবেন।

রবিবার (২৮ জুন) সকাল আনুমানিক ১১ ঘটিকায় সুধীজন, গণ্যমান্য ব্যক্তিগণ, শিক্ষকগণ, বিএনপি’র নেতাকর্মীরা সকলের উপস্থিতিতে মৃনাল কান্তি রায়কে ফুলের মালা গলায় দিয়ে তার আসনে বসিয়েছেন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী বিএনপি’র নেতাকর্মীরা এম এ মালেক,আব্দুর রাজ্জাক, রেজাউল ইসলাম প্রমুখ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: