সাউথ লন্ডন ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবিক সহায়তা
সাউথ লন্ডন ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবিক সহায়তা

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ
শ্রীমঙ্গলে সাউথ লন্ডন ফাউন্ডেশনের পক্ষ থেকে দু’জন অসুস্থ সুবিধা বঞ্চিত লোককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৫ জুন ২০২৬) বিকেলে এ সহায়তা প্রদান করা হয়।
ওই ফাউন্ডেশনের সভাপতি লন্ডন প্রবাসী মুহিন আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সাজন মিয়ার পক্ষ থেকে এ সহায়তা তুলে দেন সংগঠনটির বাংলাদেশের সমন্বয়ক মো. আলফাজ উদ্দিন ও শাহ জাবের উদ্দিন আহমেদ শাহিন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: