দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ
শ্রীমঙ্গলে সাউথ লন্ডন ফাউন্ডেশনের পক্ষ থেকে দু'জন অসুস্থ সুবিধা বঞ্চিত লোককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৫ জুন ২০২৬) বিকেলে এ সহায়তা প্রদান করা হয়।
ওই ফাউন্ডেশনের সভাপতি লন্ডন প্রবাসী মুহিন আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সাজন মিয়ার পক্ষ থেকে এ সহায়তা তুলে দেন সংগঠনটির বাংলাদেশের সমন্বয়ক মো. আলফাজ উদ্দিন ও শাহ জাবের উদ্দিন আহমেদ শাহিন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।