ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

মোঃ কুদরত আলী, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ০৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
জানা যায়, ঐ দিন ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলার বাজারের সিরাজুল ট্রেডার্স কে ৬০০০/- হাজার টাকা, আলামিন ট্রেডার্সকে ৩০০০/- হাজার টাকা জরিমানা করা হয়।
এই সময় রুহিয়া মন ফিলিং স্টেশনে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। মন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এ. এস. এম. মাসুম-উদ-দৌলা জানান, মন ফিলিং স্টেশন পূর্বের ক্রয়কৃত তেল মজুদ থাকায় নতুন গেজেট রেটে তেল বিক্রি করার অভিযোগ এসেছিল। অভিযোগের প্রেক্ষিতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ নতুন ক্রয়কৃত চালান দেখাতে না পেরে জমানোকৃত তেল পূর্বের নির্ধারিত রেটে ১৪০ টাকা দরে বিক্রি করা নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে নতুন ক্রয়কৃত তেল সরবরাহ হলে নতুন রেটে বিক্রির পরামর্শ দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম-উদ-দৌলা।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: