নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ!

21 September 2026, 11:01:53

নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ!

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের ২ দিন পর মাদ্রাসার ছাত্রী শিশু মিম (০৭)-এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। এতে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেলে বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের পুকুরপাড়৷ সংলগ্ন ঝোপঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিম ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মিম। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার বিকেলে বিদ্যাকুট বড় বাড়ির পুকুরপাড়ের একটি ঝোপে শিশুটির অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

নিহত শিশুর বাবা মিজানুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার শিশু মেয়েটা এভাবে চলে যাবে, তা কখনো কল্পনাও করিনি।”

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard