‎কাপাসিয়ায় জমি বিরোধে বাবার চলাচলের পথে ছেলের বাঁশের বেড়া, থানায় অভিযোগ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

‎কাপাসিয়ায় জমি বিরোধে বাবার চলাচলের পথে ছেলের বাঁশের বেড়া, থানায় অভিযোগ

2 October 2026, 2:07:10

‎কাপাসিয়ায় জমি বিরোধে বাবার চলাচলের পথে ছেলের বাঁশের বেড়া, থানায় অভিযোগ

মোঃ মোজাম্মেল হোসেন, গাজীপুর প্রতিনিধি:
‎
‎
‎গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে বাবার বসতবাড়িতে যাতায়াতের রাস্তা বাঁশের খুঁটি গেড়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে শেখ বিল্লালের বিরুদ্ধে।
‎
‎এ ঘটনায় বাবা সিরাজ উদ্দিন ছেলের বিরুদ্ধে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা নিজের জমি বুঝে না পাওয়ার দাবি করেছেন বিল্লাল। ঘটনাটি উপজেলার টোক ইউনিয়নের ভেংঙ্গুরদী এলাকায়।
‎
‎সিরাজ উদ্দিনের অভিযোগ, তিনি তাঁর দুই ছেলে শেখ বিল্লাল ও জালালকে দেড় বিঘা করে মোট তিন বিঘা জমি লিখে দিয়েছেন। এরপর আরও জমি দাবি করা নিয়ে বিল্লালের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়। তাঁর দাবি, বিল্লাল আরও জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় একপর্যায়ে বাড়িতে যাতায়াতের রাস্তায় বাঁশের খুঁটি গেড়ে বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয় বিল্লাল। পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।
‎
‎অন্যদিকে শেখ বিল্লাল বলেন, তাঁর কেনা সম্পত্তি বাবা বুঝিয়ে দিচ্ছেন না। তিনি বলেন, আমি বাঁশের বেড়া দিইনি। তবে রাগের মাথায় বাঁশের খুঁটি গেড়ে রেখেছি।
‎
‎বিল্লালের দাবি, তাঁর ফুফুর কাছ থেকে পাঁচ গন্ডা (৮ দশমিক ৭৫ শতক) ওয়ারিশি সম্পত্তি কিনেছেন তিনি। ওই পাঁচ গন্ডার মধ্যে দুই গন্ডা জমি তাঁকে নিতে বলে আর অন্য দিক থেকে বাকিটুকু নিতে বলে বাবা। অথচ দলিলের ২৭০৫ দাগে পুরো সম্পত্তি বুঝিয়ে দেওয়া কথা উল্লেখ রয়েছে। এ নিয়েই বিরোধের সৃষ্টি হয়েছে বলে দাবি তাঁর। বাবার প্রাণনাশের হুমকির অভিযোগও অস্বীকার করেন তিনি।
‎
‎টোক পুলিশ ফাঁড়ির এসআই মিনহাজ বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। ঘটনা সত্য, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard