কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

মোঃ নুর হোসেন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়ে শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানটি অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আবু ইকবাল মোঃ ইসমাঈল এর সভাপতিত্বে সহকারী মৌলভী মাওলানা মোঃ আশ্রাফ আলীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। উক্ত প্রতিষ্ঠানে উপস্থিতি ছিলেন সহকারী অধ্যাপক,প্রভাষক, সহকারী শিক্ষক-কর্মচারী,ও আলিম ১ম বর্ষের নবাগত ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে নবীন ছাত্র/ ছাত্রীদের উদ্দেশ্য অ বক্তব্য প্রদান করে সহকারী অধ্যাপক কামরুজ্জামান কামরুল ও সহকারী অধ্যাপক মামুন আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আলিম স্তরের শিক্ষা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনের দিকে নয়, বরং আদর্শ, সৎ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার প্রতিও গুরুত্ব দিতে হবে।
মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আফজাল হোসাইন নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষা দিয়ে আসছে। নতুন শিক্ষার্থীদেরও প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান জানান তিনি।
পরবর্তীতে অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু ইকবাল মোঃ ইসমাঈল বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতার জন্য শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি তাদের নিজেদেরও দায়িত্বশীল হতে হবে। মাদ্রাসার শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিনের পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাজীবনের শুরুতে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে তারা আনন্দ প্রকাশ করেন।
নবীনবরণ শেষে আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, শিক্ষকদের নির্দেশনা অনুসরণ এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রেখে ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নবীনবরণ ও উদ্বোধনী ক্লাসের মাধ্যমে কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের নতুন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের সূচনা হলো।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: