চিতলমারীর ৩৫নং দক্ষিণ বড়বাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বৃত্তি অর্জন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / শিক্ষা / বিস্তারিত

চিতলমারীর ৩৫নং দক্ষিণ বড়বাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বৃত্তি অর্জন

12 July 2026, 6:06:56

চিতলমারীর ৩৫নং দক্ষিণ বড়বাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বৃত্তি অর্জন

প্রিন্স হালদার, চিতল্মারী প্রতিনিধি:

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফলে সাফল্যের স্বাক্ষর রেখেছে চিতলমারী উপজেলার ৩৫নং দক্ষিণ বড়বাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া সাতজন শিক্ষার্থীর মধ্যে তিনজন বৃত্তি অর্জন করেছে।

এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে লামিয়া আক্তার চাঁদনীতাহছিনা আক্তার বর্ষা। এছাড়া সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ফারজানা

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ আছিয়া বেগম বলেন, “শিক্ষার্থীদের এই কৃতিত্ব আমাদের গর্বিত করেছে। আমরা তাদের সাফল্যের ধারাবাহিকতা কামনা করছি এবং সকলের কাছে তাদের জন্য দোয়া চাই।”

উপজেলা পর্যায়ের ফলাফলে দেখা যায়, চিতলমারী থেকে ট্যালেন্টপুলে মোট ৩৫ জন এবং সাধারণ কোটায় ৪৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৩১ জন ও সাধারণ কোটায় ৩৭ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৪ জন ও সাধারণ কোটায় ৬ জন বৃত্তি পেয়েছে। সব মিলিয়ে এ বছর চিতলমারী উপজেলা থেকে মোট ৭৮ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন করেছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: