চিতলমারীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ৪ | বিডি-প্রেস 24 ডট কম

চিতলমারীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ৪

1 November 2025, 11:51:41

চিতলমারীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ৪

চিতলমারী, বাগেরহাট প্রতিনিধি | ৩১ অক্টোবর ২০২৫ 

বাগেরহাটের চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নী চরপাড়া গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে আহতরা চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন—বাদশা মুন্সী (৫০), পিতা মৃত বজলুর রহমান মুন্সী; কামরুল শেখ (৪০), বাবুল শেখ (৬০), পিতা মৃত সামসুল হক শেখ এবং হেলাল শেখ (২৫), পিতা মো. হান্নান শেখ।

আহত বাদশা মুন্সী জানান, সকালে তিনি তার দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে কাজ করছিলেন। এ সময় কামরুল শেখ এসে কাজ বন্ধ করতে বলেন এবং কথাকাটাকাটির একপর্যায়ে তার সহযোগীদের খবর দেন। কিছুক্ষণের মধ্যেই কামরুলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এসে তাকে হাতুড়ি ও দা দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

অন্যদিকে কামরুল শেখ জানান, জমিটি নিয়ে আদালতে মামলা চলমান। তার বৃদ্ধা মা সকালে ঘেরে গিয়ে দেখেন বাদশা সেখানে কাজ করছেন। তিনি নিষেধ করলে বাদশা শোনেননি। বিষয়টি জানালে কামরুল ঘটনাস্থলে গেলে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন, “ঘটনাটির বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বিষয়টি নিয়ে উত্তেজনা বেড়ে যায়, যার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: