নাটোর বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / জনদুর্ভোগ / বিস্তারিত

নাটোর বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত

5 June 2026, 1:15:32

নাটোর বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত

মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বনপাড়া – হাটিকুমরুল মহাসড়কে রয়না পাম্প এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, রাজশাহীর লক্ষ্মীপুর বাসিন্দা প্রকৌশলী আকিব হোসেন পরিবারসহ রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন। যাওয়ার পথে নাটোরের বড়াইগ্রাম তরমুজ পাম্প এলাকায় বিপরীতমুখী আম বোঝায় পিকআপের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার ৪ মাস বয়সী শিশু ইজাজ নিহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আকিব, তাঁর স্ত্রী এ্যানি ৪ বছরের অপর সন্তান ইহান ও আকিবের মা কনাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে অপর শিশু ইহানের মৃত্যু হয়। এবং আহত তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: