কমলগঞ্জে পাক্ষিক কমলকুঁড়ির ১৬ বছরে পদার্পণ উৎসব, আলোচনা সভা ও মোড়ক উন্মোচন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / ইতিহাস / বিস্তারিত

কমলগঞ্জে পাক্ষিক কমলকুঁড়ির ১৬ বছরে পদার্পণ উৎসব, আলোচনা সভা ও মোড়ক উন্মোচন

4 June 2026, 10:14:45

কমলগঞ্জে পাক্ষিক কমলকুঁড়ির ১৬ বছরে পদার্পণ উৎসব, আলোচনা সভা ও মোড়ক উন্মোচন

দেওয়ান মাসুকুর রহমান, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্যতম প্রতীক, বিশিষ্ট সাংবাদিক পিন্টু দেবনাথের সম্পাদনা ও প্রকাশনায় প্রকাশিত ‘পাক্ষিক কমলকুঁড়ি’ পত্রিকা ১৫ বছর গৌরবময় পথচলা শেষ করে ১৬ বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষে ৩ জুন বুধবার সকাল ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য আলোচনা সভা, কেক কাটা ও বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, কমলকুঁড়ি পরিবারের সদস্য ও দৈনিক সমকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে এবং কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ। তিনি তাঁর বক্তব্যে পত্রিকার দীর্ঘ দেড় দশকের পথচলার নানা চড়াই-উতরাইয়ের কথা স্মরণ করেন এবং পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও শুভেচ্ছা বিনিময় করেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ ইউসিসিএ লি: এর চেয়ারম্যান ছরওয়ার শোকরানা নান্না, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিৎ রায়, দৈনিক মানবজমিন পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি শাব্বির এলাহী, তৌহিদুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এবং কমলগঞ্জ পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মো. মোনায়েম খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “একটি আঞ্চলিক পত্রিকার ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করা অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। পাক্ষিক কমলকুঁড়ি দীর্ঘ দেড় দশক ধরে কমলগঞ্জের স্থানীয় সমস্যা, সম্ভাবনা, ঐতিহ্য ও সংস্কৃতির কথা তুলে ধরে গণমানুষের মুখপত্রে পরিণত হয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গ্রামীণ জনপদের উন্নয়নে বড় ভূমিকা রাখে। কমলকুঁড়ি পত্রিকা আগামীতেও তার এই সততা ও সাহসিকতার ধারা বজায় রেখে আরও বহুদূর এগিয়ে যাবে এবং এলাকার সার্বিক উন্নয়নে প্রশাসনের পরিপূরক হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।”

আলোচনা সভায় বক্তারা বলেন, মফস্বল শহর থেকে নিয়মিত একটি পত্রিকা প্রকাশ করা এবং তা টিকিয়ে রাখা অত্যন্ত দুরুহ কাজ। পিন্টু দেবনাথের একক প্রচেষ্টা ও বলিষ্ঠ নেতৃত্বে কমলকুঁড়ি পত্রিকা আজ ১৬ বছরে পদার্পণ করতে পেরেছে, যা কমলগঞ্জের সংবাদ জগতের জন্য একটি বড় মাইলফলক।

বক্তারা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অন্যায়-অসংগতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ একসঙ্গে কেক কাটেন এবং পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার ১৬ বছরে পদার্পণ উপলক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন।
উক্ত অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাব, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটিসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কমলগঞ্জে পাক্ষিক কমলকুঁড়ির ১৬ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জনগণের সংগ্রামের সহযোদ্ধা হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে শোষণ বঞ্চনা অনুন্নয়ন ও বৈষম্যের বিরুদ্ধে অন্যায়-অসংগতি তুলে ধরার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ভাবনা ও সম্ভাবনার বিষয় গুরুত্ব পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করছি।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard