জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ৫ম স্থান অধিকারী ছাত্র দীন ইসলাম চৌধুরীকে চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে কর্তৃক “সংবর্ধনা” | বিডি-প্রেস 24 ডট কম
হোম / শিক্ষা / বিস্তারিত

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ৫ম স্থান অধিকারী ছাত্র দীন ইসলাম চৌধুরীকে চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে কর্তৃক “সংবর্ধনা”

26 June 2026, 10:03:47

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ৫ম স্থান অধিকারী ছাত্র দীন ইসলাম চৌধুরীকে চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে কর্তৃক "সংবর্ধনা"

মোঃ নুর হোসেন,চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:

চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল কলেজের অদম্য মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়।
৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় বিজ্ঞান প্রজেক্ট তৈরি করে জাতীয় পর্যায়ে পঞ্চম স্থান অধিকার করায় একাদশ শ্রেণির শিক্ষার্থী দীন ইসলাম চৌধুরী এবং জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হওয়া শিক্ষার্থীদের এই সম্মাননা দেয়া হয়। পুরস্কার পাওয়ার পর মঞ্চে দাঁড়িয়ে নিজের এ দীর্ঘ লড়াই আর সাফল্যের পেছনের অদম্য গল্প শোনান দীন ইসলাম চোধুরী। সে আগামী দিনে আরো ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। তিনি বলেন, ‘গ্রাম থেকে গিয়ে জাতীয় পর্যায়ে যারা সফল হয়েছে তাদেরকে ধন্যবাদ। এই সফলতা অন্যদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সমাজে এখনো নারীদের অবদানকে অনেকাংশে মূল্যায়ন করা হয় না। তবে বর্তমানে এ অবস্থার ইতিবাচক পরিবর্তন হচ্ছে।
এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানের প্রতি বিশেষ গুরুত্ব দেয়ায় আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা আধুনিক মন মানসিকতা নিয়ে বড় হয়। যুগের সাথে তাল মিলিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষার্থীদের লেখাপড়ায় শিখায় না বরং তাদেরকে নীতি-নৈতিকতা শেখানো হয়। এখানের শিক্ষার্থীরা প্রবল আগ্রহ নিয়ে সবগুলো বিষয় শিখছে এটি খুব ভালো লাগার বিষয়।
সোশ্যাল মিডিয়া যেমন মানুষের উপকারে আসে তেমনি এর ক্ষতিকর কিছু দিক আছে সেগুলোর ব্যাপারেও সচেতন থাকতে হবে।
বিশেষ অতিথিরা প্রতিষ্ঠানের বিভিন্ন অর্জনকে স্বাগত জানিয়ে আগামী দিন আরো ভালো করার প্রত্যাশা করেন।

অধ্যক্ষ তার সভাপতির বক্তব্যে এই প্রতিষ্ঠানটি আগামী দিনে আরো ভালো কিছু করবে এই আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট তৈরি করে এর আগে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে।

কলেজের অধ্যক্ষ মো: কামরুজ্জামান এর সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মোঃ ইব্রাহিম খলিল সবুজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট রহমাত উল্লাহ, পরিচালনা পর্ষদ সদস্য অ্যাডভোকেট মহিবুল্লাহ, মোঃ রুহুল আমিন, মাও. মোঃ মামুন আলম এবং সংবর্ধিত শিক্ষার্থীর পিতা মোঃ কবির চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য দেন।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: