আবুবকরপুরে চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান সুমনের পথসভা ও গণসংযোগ” | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

আবুবকরপুরে চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান সুমনের পথসভা ও গণসংযোগ”

24 November 2026, 2:00:23

আবুবকরপুরে চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান সুমনের পথসভা ও গণসংযোগ"

মোঃ নুর হোসন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার ১৭নং আবুবকরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী যুবনেতা ও যুবদলের সাবেক সভাপতি নাজমুল হাসান সুমনের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪ ঘটিকায় আবুবকরপুরের রোদ্রের হাট বাজার থেকে পথসভা ও গণসংযোগ শুরু হয়। পরে ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শিবা চৌমুহনীতে গিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।

পথসভায় বক্তব্যে নাজমুল হাসান সুমন তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা ত্যাগ-তিতিক্ষার কথা তুলে ধরেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তাঁকে জেল-জুলুম ও নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। দলের দুর্দিনে তিনি রাজপথে সক্রিয় ছিলেন এবং নানা ত্যাগ স্বীকার করেছেন।

এ সময় চরফ্যাশন ও মনপুরার সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং প্রতিকূল পরিস্থিতিতেও দলের পাশে ছিলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তাঁদের ত্যাগ ও অবদান যেন যথাযথভাবে বিবেচনা করা হয়।

তিনি নিজের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, অবদান এবং আবুবকরপুর ইউনিয়নের জনগণের সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে মূল্যায়ন করার জন্য সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন ও চরফ্যাশন উপজেলা সার্চ কমিটির প্রতি বিশেষ অনুরোধ জানান।

নাজমুল হাসান সুমন বলেন, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক ত্যাগের পাশাপাশি জনগণের মতামত, ভালোবাসা ও সমর্থনকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

পথসভা ও গণসংযোগে স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard