কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদীর মো. রফিকুল ইসলাম | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদীর মো. রফিকুল ইসলাম

24 November 2026, 2:07:36

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদীর মো. রফিকুল ইসলাম

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

​অক্টোবর ২০২৬ মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও কর্মদক্ষতার মূল্যায়নে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।

​সোমবার (২৩ নভেম্বর ২০২৬) জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা স্মারক তুলে দেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এপ্রিল মাসের শুরুতে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. রফিকুল ইসলাম। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি এলাকায় মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স বা কঠোর অবস্থান নেন। সীমিত জনবল ও নানা সীমাবদ্ধতা সত্ত্বেও নিয়মিত অভিযান পরিচালনা, মাদক কারবারিদের গ্রেপ্তার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁর সাহসী ও সক্রিয় ভূমিকা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।

​​সম্প্রতি ২০২৬ সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে কটিয়াদীর সহস্রাম ধুলদিয়া এলাকায় নাশকতার উদ্দেশ্যে মজুত করা ৪০০টিরও বেশি লগি-বৈঠা জব্দ করে বিশেষভাবে আলোচনায় আসেন তিনি। ওই ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তারও করা হয়।

​তবে লগি-বৈঠা জব্দের ঘটনার পর একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ওসি মো. রফিকুল ইসলাম এবং কটিয়াদী থানা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় হুমকিদাতাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

​এই অর্জনের অনুভূতি প্রকাশ করে ওসি মো. রফিকুল ইসলাম বলেন,

​”অক্টোবর ২০২৬ মাসে কিশোরগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অধিক মাদক উদ্ধার করায় আমাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করায় পুলিশ সুপার স্যার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্যারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার এই অর্জন আমি কটিয়াদীবাসীকে উৎসর্গ করলাম।”

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard