পীরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল
পীরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

মোঃ মাহফুজুর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ নভেম্বর ২০২৬ইং, সোমবার বিকালে পীরগঞ্জ পৌর শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, পীরগঞ্জ উপজেলা ও পৌর শাখা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল ও জিয়া সাইবার ফোর্সের নেতা-কর্মীরা।
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব জাহিদুর রহমান জাহিদ জানান, দেশে জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে এবং পীরগঞ্জে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পীরগঞ্জে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। সকলকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ও শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
শান্তিপূর্ণভাবে মিছিলটি সম্পন্ন হয়েছে।
পীরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: