মোঃ নুর হোসন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার ১৭নং আবুবকরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী যুবনেতা ও যুবদলের সাবেক সভাপতি নাজমুল হাসান সুমনের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪ ঘটিকায় আবুবকরপুরের রোদ্রের হাট বাজার থেকে পথসভা ও গণসংযোগ শুরু হয়। পরে ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শিবা চৌমুহনীতে গিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।
পথসভায় বক্তব্যে নাজমুল হাসান সুমন তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা ত্যাগ-তিতিক্ষার কথা তুলে ধরেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তাঁকে জেল-জুলুম ও নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। দলের দুর্দিনে তিনি রাজপথে সক্রিয় ছিলেন এবং নানা ত্যাগ স্বীকার করেছেন।
এ সময় চরফ্যাশন ও মনপুরার সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং প্রতিকূল পরিস্থিতিতেও দলের পাশে ছিলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তাঁদের ত্যাগ ও অবদান যেন যথাযথভাবে বিবেচনা করা হয়।
তিনি নিজের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, অবদান এবং আবুবকরপুর ইউনিয়নের জনগণের সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে মূল্যায়ন করার জন্য সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন ও চরফ্যাশন উপজেলা সার্চ কমিটির প্রতি বিশেষ অনুরোধ জানান।
নাজমুল হাসান সুমন বলেন, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক ত্যাগের পাশাপাশি জনগণের মতামত, ভালোবাসা ও সমর্থনকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
পথসভা ও গণসংযোগে স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।