গোবিন্দগঞ্জে ২০০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক | বিডি-প্রেস 24 ডট কম
হোম / মাদক / বিস্তারিত

গোবিন্দগঞ্জে ২০০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

21 September 2026, 10:09:27

মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে ২,০০০ পিস ইয়াবাসহ মো. শাহিন সরকার (৩৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের একটি চৌকস দল মহাসড়কের বোয়ালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটককৃত শাহিন সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে মহাসড়কসহ জেলার মাদকপ্রবণ এলাকাগুলোতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard