বৃহস্পতিবার ৭ মে, ২০২৬

৮ দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সমাবেশ ও কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

6 May, 2026 10:26:45
৮ দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সমাবেশ ও কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ:

আগাম বন্যায় হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন ও ক্ষতি নিরূপণ করে অবিলম্বে ক্ষতিপূরণ প্রদানসহ ৮ দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট, হবিগঞ্জ জেলার আয়োজনে আজ বুধবার সকাল ১১টায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কৃষিমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে দুটি পৃথক স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারকলিপিগুলো গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম।

সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট, হবিগঞ্জ জেলার সংগঠক জাফর আলীর সভাপতিত্বে এবং শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমরেড নুরুজ্জামান তরফদার, জেলার সদস্য ডা. সুনীল রায়, কৃষক নেতা ওয়াদুদ মিয়া, ফারুক মিয়া, রাজ্জাক মিয়া প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক নেতা জাহাঙ্গীর মিয়া, সিদ্দিক মিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আলেয়া আক্তার, জলিল মিয়া, বিলাল মিয়া, নূরুল ইসলাম, মিনাল হক প্রমুখ।

সমাবেশে বক্তারা স্মারকলিপির দাবিগুলো তুলে ধরে বলেন, আগাম বন্যায় বোরো ধান ও সবজির ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি নিরূপণ করে তালিকা প্রণয়ন সাপেক্ষে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। কৃষকদের ফসল কাটার জন্য সরকারি উদ্যোগে শ্রমিক, নৌকা ও অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করতে হবে। হাটে হাটে ক্রয় কেন্দ্র চালু করে কৃষকদের কাছ থেকে সরকারি ভর্তুকিমূল্যে ১৭০০ টাকা মণ ধরে ধান ক্রয় করতে হবে। কৃষক পরিবারের সারা বছরের খাদ্য সহায়তা প্রদান, বকেয়া কৃষি ঋণ মওকুফ এবং নতুন ফসল আবাদের জন্য নতুন কৃষি ঋণ প্রদান করতে হবে। এছাড়া কৃষকদের ফসল ও সবজি সংরক্ষণের জন্য প্রত্যেক ইউনিয়নে সরকারি ঠান্ডা গুদাম স্থাপন এবং জাতীয় বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার দাবি জানানো হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport