ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সবজির আড়ৎ এ ব্যাস্ততা, লাউয়ের দাম নিয়ে কৃষকের অসন্তোষ
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সবজির আড়ৎ এ ব্যাস্ততা, লাউয়ের দাম নিয়ে কৃষকের অসন্তোষ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়া সবজির আড়ৎ থেকে এখন প্রতিদিনের মত দেশের বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে সবজি চালান করা হচ্ছে। ব্যস্ত আড়ৎ এর দৃশ্য দেখে ধারণা করা যায় সবজির ভালো ফলন হয়েছে। তবে, চাষিদের সাথে কথা বলে জানা গেছে, সবজির দাম নিয়ে তাদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
সরেজমিনে দেখা যায়, রুহিয়া উপজেলার খড়ি বাড়ি, বড়দেশ্বরী এলাকায় সবজি ক্রয়/ বিক্রয় এবং গাড়িতে সবজি লোড করতে ব্যস্ত সময় পার করছেন আড়ৎদারা।
আড়ৎ এ সবজি নিয়ে আসা কৃষক মোঃ আনিসুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, “এ বছর করলার বাজার বেশ ভালো যাচ্ছে। এতে আমরা খুশি এবং ন্যায্য দাম পাচ্ছি।”অন্য দিকে, আরেকজন চাষি খোরশেদ আলীর হতাশা ব্যক্ত করে বলেন, লাউ এবং করলা ভালোই ফলন হয়েছে, কিন্তু লাউ বিক্রি করে লাভের আশা করতে পারছি না, কারণ যে লাউ গত মৌসুমে ২১ টাকা থেকে ২৫ টাকা প্রতি পিস লাউ বিক্রি হত এ বছর প্রতি পিস লাউ মাত্র ১০ টাকা থেকে ১২ টাকায় বিক্রি করতে হচ্ছে । আরেক চাষি নুরুল ইসলাম বলেন গত বছরের তুলনায় এ বছর লাউয়ের দাম খুব কম। এই কমে লাউ বিক্রি করে আমাদের উৎপাদন খরচ তোলা কঠিন হয়ে পড়ছে।”ভালো ফলন হলেও ন্যায্য দাম না পাওয়াতে রুহিয়া অঞ্চলের লাউ চাষিদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা এবং দাম নিয়ন্ত্রণে সঠিক পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।রুহিয়া উপজেলার খড়ি বাড়ি এবং বড়দেশ্বরী এলাকার আড়ৎদাররা বলছেন, বাজারে সবজির সরবরাহের ওপর দামের তারতম্য নির্ভর করে। তবে লাউয়ের দাম বাড়ার ব্যাপারে তারা কোনো নিশ্চয়তা দিতে পারেননি।
এ বিষয় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসিরুল আলম জানান, চলতি মৌসুমে আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকার কারণে লাউয়ের ফলন ভালো হয়েছে, লাউয়ের দাম সাধারণ নির্ভর করে সবজির চাহিদার তুলনায় যোগানের উপর। চলতি মৌসুমে লাউয়ের উৎপাদন বেশি হওয়ায় চাহিদা কম এজন্যই থাকায় দাম কিছুটা কম হতে পারে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: