শনিবার ১২ সেপ্টেম্বর, ২০২৬

২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ফুলবাড়ীতে বৃক্ষের চারা, সবজি বীজ ও সার বিতরণ

13 July, 2026 11:24:10
২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ফুলবাড়ীতে বৃক্ষের চারা, সবজি বীজ ও সার বিতরণ

মোঃ শাহজামাল শাওন, ​ফুলবাড়ীন কুড়িগ্রাম প্রতিনিধি:

২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা, উচ্চফলনশীল সবজি বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
​উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ ১৩ জুলাই সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার, এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আল মামুন, বাংলাদেশ জামাতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান প্রমুখ।
​বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি খাতের উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় যুগপৎ কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সাথে বাড়ির আঙিনায় সবজি চাষের মাধ্যমে যেন কৃষকরা পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে পারেন, সেজন্যই এই বিশেষ প্রণোদনা ও পুনর্বাসন সহায়তার ব্যবস্থা করা হয়েছে। বিতরণকৃত সার ও বীজ সঠিকভাবে ব্যবহার করে উপজেলার কৃষি উৎপাদন আরও বেগবান করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।
​কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় উপজেলার একজন কৃষক ৫ টি গাছ একটা বাঁশের খুঁটি ২৫ কেজি জৈব সার পাবেন। একই সাথে যারা সবজি বীজ পাবেন তারা ইউরিয়া ১৫ কেজি ও পটাশ ১৫ কেজি সার ৩০ কেজি সংগ্রহ করবেন। তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারা, গ্রীষ্মকালীন/শীতকালীন সবজি বীজ এবং পরিমাণমতো রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) প্রদান করা হয়েছে।
​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি উপ-সহকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে এসব উন্নত মানের বীজ, চারা ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ কৃষকেরা।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard