বুধবার ২৮ অক্টোবর, ২০২৬

হামলার ১২ দিন পরে ছাত্রদল নেতা শাকিলের মৃত্যু

27 October, 2026 10:33:43
হামলার ১২ দিন পরে ছাত্রদল নেতা শাকিলের মৃত্যু

সজিবুর রহমান, নাটোর প্রতিনিধি :

দুর্বৃত্তের হামলার শিকার ছাত্রদল নেতা শাকিল ইসলাম অবশেষে মৃত্যুর কোলে ঢুলে পড়লেন। তিনি নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব। ১৪ অক্টোবর রাত ১০টার দিকে দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ার ১২ দিন পর ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন । তিনি গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিমের ছেলে।
সোমবার (২৬ অক্টোর) রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
শাকিল, ঘটনার রাতে (১৪ অক্টোবর) হেলমেট পড়া মোটরসাইকেলে আসা দুই ব্যাক্তি চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় দুই রাউন্ড গুলিও ছুড়ে দুর্বৃত্তরা।
শাকিল পালানোর সময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। তার অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। অবশেষে ১২ দিন পাঞ্জা লড়ে মৃত্যুর কোলে ঢুলে পড়েন শাকিল।
তবে স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজসহ বিএনপির কেন্দ্রীয় অনেক নেতা চিকিৎসাধীন শাকিলকে দেখতে যান। তার চিকিৎসার খোঁজখবর নেন নেতারা। প্রচুর রক্তক্ষরণের কারণে সর্বোচ্চ চেষ্টা করেও শাকিলকে বাঁচানো যায়নি। শাকিলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামী করা হয়েছে। আসামীদের শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছেনা। দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard