রুহিয়া উপজেলার প্রবীণ রাজনীতিবিদ সমাজসেবক সাবেক ইউপি সদস্য রফিজ উদ্দিন এর জানাযা সম্পন্ন
রুহিয়া উপজেলার প্রবীণ রাজনীতিবিদ সমাজসেবক সাবেক ইউপি সদস্য রফিজ উদ্দিন এর জানাযা সম্পন্ন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার প্রবীণ রাজনীতিবিদ, সমাজসেবক ও ১নং রুহিয়া ইউনিয়নের ৭নং ঘনিবিষ্ণুপুর ওয়ার্ডের পাঁচবারের সাবেক ইউপি সদস্য রফিজ উদ্দিনের জানাজা সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
১৩ অক্টোবর ২০২৬ সোমবার রাত ১২:০১ মিনিটে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ ছেলে সন্তান ৫ কন্যা সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী ও নাতি-নাতনি রেখে গেছেন।
মরহুম রফিজ উদ্দিন ১৯৬৫ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে রাজনৈতিকভাবে যুক্ত হন এবং আমৃত্যু দলটির সাথে সম্পৃক্ত থেকে রুহিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি একজন সফল পাট ব্যবসায়ী এবং রুহিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবেও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
স্থানীয় জনপ্রতিনিধিত্বের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন রফিজ উদ্দিন। ১৯৭২ সালে তাঁকে অবিভক্ত রুহিয়া ইউনিয়নের মন্ডলাদাম, কশালগাঁও ও ঘনিবিষ্ণুপুর—এই তিন ওয়ার্ডের তৎকালীন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রায় দুই বছর দায়িত্ব পালন করতে হয়। পরবর্তীতে ১৯৭৪ সালের প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি প্রথমবারের মতো ইউপি সদস্য নির্বাচিত হন। জীবনের বিভিন্ন সময়ে ৭ বার ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি রেকর্ড ৫ বার ইউপি সদস্য নির্বাচিত হয়ে জনগণের সেবা করেন।
তাঁর জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: