সোনাবাজু দরিদ্র কল্যাণ সেবক ফাউন্ডেশনের সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ
সোনাবাজু দরিদ্র কল্যাণ সেবক ফাউন্ডেশনের সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ

শরিফ ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার সোনাবাজু বাজারে সোনাবাজু দরিদ্র কল্যাণ সেবক ফাউন্ডেশনের উদ্যোগে সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ জুন) রাত ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের সকল সদস্যকে একটি করে টি-শার্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাবাজু দরিদ্র কল্যাণ সেবক ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন, গণমাধ্যমকর্মীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ নাসির উদ্দিন বলেন, “আমরা সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে চাই। দরিদ্র পরিবারের পাশে থেকে তাদের সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যরা সমাজসেবামূলক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: