শনিবার ৫ সেপ্টেম্বর, ২০২৬

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ কাঁকড়া জব্দ

26 August, 2025 9:31:47
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ কাঁকড়া জব্দ

আজাদ রুহুল আমিন_বাগেরহাট জেলা প্রতিনিধিঃ ২৬ আগস্ট মঙ্গলবার ২০২৫।

সুন্দরবনের কয়রায় অভিযান চালিয়ে কোস্টগার্ড প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন সোমবার সকালে বিষয়টি  নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৩টার দিকে কোস্টগার্ড স্টেশন কয়রার একটি টিম সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা মূল্যের ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা কাঁকড়াগুলো পরবর্তীতে কোবাদক ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard