ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

মাফিকুল ইসলাম, (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ইসার উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফুলবাড়ী রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তিনি নিহত হন।
নিহত ইসার উদ্দিন ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তারেরডাঙ্গা গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সংকেত অমান্য করে রেললাইনে উঠে পড়েন ইসার উদ্দিন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে ট্রেনের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী রেলস্টেশন মাস্টার আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পার্বতীপুর জিআরপি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: