মঙ্গল শোভাযাত্রা-কীর্তনে ফুলবাড়ীতে জন্মাষ্টমী উদযাপন,পূজা-অর্চনা, কীর্তন ও শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশ | বিডি-প্রেস 24 ডট কম
শীর্ষ ❯
হোম / ধর্ম / বিস্তারিত

মঙ্গল শোভাযাত্রা-কীর্তনে ফুলবাড়ীতে জন্মাষ্টমী উদযাপন,পূজা-অর্চনা, কীর্তন ও শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশ

4 September 2026, 11:18:32

পূজা-অর্চনা, কীর্তন ও শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশ

মাফিকুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:-

দিনাজপুরের ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে ফুলবাড়ী কেন্দ্রীয় শিবমন্দিরে পূজা-অর্চনা ও কীর্তনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্ত অংশ নেন।

শোভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কীর্তন, শঙ্খধ্বনি ও ধর্মীয় সংগীতে এ সময় মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা। পরে মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও ধর্মীয় আদর্শ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা বলেন, শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শ অনুসরণের পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই জন্মাষ্টমী উদযাপনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক শিল্পপতি আনন্দ কুমার গুপ্তসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তরা উপস্থিত ছিলেন।

জন্মাষ্টমী উপলক্ষে ফুলবাড়ী কেন্দ্রীয় শিবমন্দির ও আশপাশের এলাকায় দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard