পুলিশের উপস্থিতিতে নারী মুক্তি সংসদের কর্মীসভায় হামলার নিন্দা ও প্রতিবাদ ওয়ার্কার্স পার্টির
পুলিশের উপস্থিতিতে নারী মুক্তি সংসদের কর্মীসভায় হামলার নিন্দা ও প্রতিবাদ ওয়ার্কার্স পার্টির

দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব প্রতিবেদক | ০৩ অক্টোবর ২০২৬ :
নারী মুক্তি সংসদের চুয়াডাঙ্গা জেলার কর্মী সভা ইব্রাহিমপুর বটতলা চত্তরে অনুষ্ঠিত হয়েছে।
নারী মুক্তি সংসদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে কর্মীসভা চলাকালে পুলিশের উপস্থিতিতে জুরানপুর ইউনিয়নের বিএনপির স্বঘোষিত চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিনের নেতৃত্বে মজিদ, রয়েল, মিঠু সহ ২৫/৩০ জন সভাস্থলে এসে মব সৃষ্টি করে কর্মীসভা ভন্ডুল করে দেয়। এই সময় ক্যাম্পের পুলিশ ইনচার্জ ৬/৭ জন পুলিশসহ নির্বিকার দাঁড়িয়ে থাকে।
এই ঘটনায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কমরেড ফজলুল হক বুলবুল ও জেলা সাধারণ সম্পাদক কমরেড হাফিজ সরকার এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে জাসদের বর্ধিত সভায় মব করে নেতাকর্মীদের গ্রেফতার, ঢাকা মিরপুরের হাসপাতাল ভেংগেচুরে দখলের চেষ্টা, সম্পত্তি দখল করতে যেয়ে এমপির জামাই গ্রেফতার ………… সর্বশেষ নারী মুক্তি সংসদের কর্মী সভায় মব সৃষ্টি করে ভন্ডুল করে দেওয়া বর্তমান সরকারকে নব্য ফ্যাসিবাদের দিকেই ঠেলে দিচ্ছ। ক্ষমতাসীন দলের অনিয়ন্ত্রিত চাঁদাবাজ, সন্ত্রাসী লুটেরা নেতাকর্মীদের আচরণ।
অবিলম্বে চুয়াডাঙ্গায় নারী মুক্তি সংসদের কর্মী সভায় মব সৃষ্টিকারীদের গ্রেফতার করে বিচারের অধীনে আনার দাবী জানান নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির নিন্দা
চুয়াডাঙ্গায় পুলিশের উপস্থিতিতে বিএনপি নেতাদে মব সৃষ্টি, নারী মুক্তি সংসদের কর্মীসভায় হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুল।
বিবৃতিতে নেতৃবৃন্দ নারী মুক্তি সংসদের কর্মীসভায় বাধা দেওয়ার ঘটনাকে রাজনৈতিক কর্মসূচিতে হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের নিন্দা
চুয়াডাঙ্গায় পুলিশের উপস্থিতিতে বিএনপি নেতাদে মব সৃষ্টি, নারী মুক্তি সংসদের কর্মীসভায় হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
তিনি চুয়াডাঙ্গায় নারী মুক্তি সংসদের কর্মীসভায় হামলা ও সভা পণ্ডের অভিযোগের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: