সারিয়াকান্দিতে সাম্প্রতিক ঝড় ও টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে বোরো মৌসুমের ধানক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে
সারিয়াকান্দিতে সাম্প্রতিক ঝড় ও টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে বোরো মৌসুমের ধানক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে
মোঃমনিরুজ্জামান জাহিদ সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে সাম্প্রতিক ঝড় ও টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে বোরো মৌসুমের ধানক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকা, অর্ধপাকা ও কাঁচা—সব ধরনের ধান পানিতে তলিয়ে গেছে, আর অনেক স্থানে প্রবল বাতাসে জমির ধান লুটিয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে কৃষকরা আধাপাকা ধানই কাটতে শুরু করেছেন।
উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাতে ধানক্ষেতের পাশাপাশি শাকসবজির জমিতেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে পাকা ও আধাপাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে শ্রমিক সংকট। মৌসুম শুরুর আগেই শ্রমিকের মজুরি বেড়ে ৬০০ থেকে ৮০০ টাকায় পৌঁছেছে, যা কৃষকদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ভারী বর্ষণের কারণে বিস্তীর্ণ ধানক্ষেত পানির নিচে তলিয়ে রয়েছে। কোথাও হাঁটু সমান, কোথাও আরও বেশি পানির মধ্যেই কৃষকরা ধান কাটার চেষ্টা করছেন।
উপজেলার পারতিতপরল গ্রামের কৃষক ইউনুছ আলী (৬৫) জানান, “কয়েক দিনের টানা বৃষ্টিতে আমার ৪০ শতক জমির
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

