শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহনশীল সম্প্রদায় গড়ে তোলা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহনশীল সম্প্রদায় গড়ে তোলা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

22 July 2026, 9:34:21

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহনশীল সম্প্রদায় গড়ে তোলা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(২১ জুলাই) বেসরকারী সংগঠন লিডার্সের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় আগাম প্রস্ততি ও স্থানীয় উদ্যোগভিত্তিক সহনশীল সম্প্রদায় গড়ে তোলা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। লিডার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিধান কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,শিক্ষক রনজিৎ কুমার, সিডিওর পরিচালক গাজী আল ইমরান, ইউপি সদস্য নিপা চক্রবর্তী,সাংবাদিক আব্দুল হালিম সহ বিভিন্ন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ,ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।

সভায় প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান করেন লিডার্স কর্মকর্তা এবিএম জাকারিয়া ও মোঃ মুজাহিদুল ইসলাম।

জানা যায়, প্রকল্পের লক্ষ্য হল আগাম প্রস্ততিমূলক কার্যক্রম,স্থানীয় নেতৃত্বভিত্তিক অভিযোজন,প্রকৃতিভিত্তিক সমাধান এবং সমন্বিত অংশীদারিত্বের মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি করা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: