গুরুদাসপুর নাজিরপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্ষন
গুরুদাসপুর নাজিরপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্ষন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) নাজিরপুর ইউনিয়নে ১নং নাজিরপুর ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
সভাপতিত্ব করেন ১নং নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, জননেতা, সমাজ সেবক ও আসন্ন নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী মোঃ সামসুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল করিম, নাজিরপুর ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নাজিরপুর ইউনিয়ন বিএনপির যুবদল নেতা আসাদুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে মোঃ সামসুল আলম বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা নিশ্চিত করতে হবে। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ নাজিরপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্যকেন্দ্রের চারপাশে আগাছা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তিনি স্বাস্থ্যকেন্দ্রকে আগাছামুক্ত, ময়লামুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে পরিচালনার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: