সারিয়াকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আদালত / বিস্তারিত

সারিয়াকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

24 May 2026, 8:29:29

সারিয়াকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সারিয়াকান্দি প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৩ মে ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
এ সময় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ্, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মীর কাওছার হোসেন, সারিয়াকান্দি থানার তদন্ত অফিসার নূরে আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ সাংবাদিকবৃন্দ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: