সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৩ মে ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
এ সময় উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ্, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মীর কাওছার হোসেন, সারিয়াকান্দি থানার তদন্ত অফিসার নূরে আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ সাংবাদিকবৃন্দ।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।