বুধবার ২৯ জুলাই, ২০২৬

সবুজায়নে নতুন দিগন্ত, আলীকদমে ৭০ কৃষক পেল চারা ও সার সহায়তা

29 July, 2026 6:39:51
সবুজায়নে নতুন দিগন্ত, আলীকদমে ৭০ কৃষক পেল চারা ও সার সহায়তা

মোঃ নুরুল ইসলাম (রাজু) আলীকদম (বান্দরবান), প্রতিনিধি:

কৃষকদের আত্মসামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের আলীকদম উপজেলায় ৭০ জন কৃষকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা এবং সার বিতরণ করা হয়েছে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার (২৮ জুলাই) আলীকদম জেলা পরিষদ রেস্ট হাউস প্রাঙ্গণে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষকদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

কর্মসূচির আওতায় ৭০ জন কৃষকের মাঝে মোট ১৭২টি চারা বিতরণ করা হয়। এর মধ্যে ১২২টি ফলদ গাছের চারা এবং ৫০টি বনজ গাছের চারা ছিল। এছাড়া চারাগুলোর সঠিক পরিচর্যার জন্য কৃষকদের মধ্যে ২৪ কেজি জৈব সার এবং ১৭ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের উপপরিচালক লিটন দেবনাথ, বালাঘাটা হর্টিকালচার সেন্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম (রিমন) এবং জেলা পরিষদের সহকারী প্রকৌশলী লেলিন চাকমা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলদ ও বনজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। পাশাপাশি এসব গাছ কৃষকদের বাড়তি আয় বৃদ্ধিতে সহায়ক এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা কৃষকদের বিতরণকৃত চারাগুলো যথাযথ পরিচর্যার মাধ্যমে সফলভাবে লালন-পালনের আহ্বান জানান। কৃষকরা চারা লাগাচ্ছে কিনা মনিটরিং করবে বলে আস্বস্ত করেন।

বক্তারা আরও বলেন, সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ওপর গুরুত্বারোপ করছে এবং সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা এ ধরনের সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কৃষিবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport