রবিবার ৬ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির আলী স্যার এর বিদায় সংবর্ধনা

30 June, 2026 10:54:59
শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির আলী স্যার এর বিদায় সংবর্ধনা

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩০ জুন ২০২৬ :

শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলী স্যার—এর অবসরজনিত ছুটিতে গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকাল সোয়া ১১টায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, গুণীজন, ও বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন কামাল স্যার—এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এর জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ধর্মাচড়া টি গার্ডেন সরকারি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন রশিদ, অ্যাকাডেমিক সুপারভাইজার সঞ্জিত কুমার দাস, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী, হুগলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝলক চক্রবর্তী, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাশ, রানার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক, হাজী রাশেদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রভাসিনী সিনহা, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. লোকমান হোসেন, সিনিয়র শিক্ষক চন্দ্রেশ্বর সিংহ, সহকারী শিক্ষক লিটন ধর, অভিভাবক মো. এস এম আনকার, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাজল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, একুশে টিভির জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি শিমুল তরফদার, সাংবাদিক রাজেশ ভৌমিক, দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম প্রমূখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক জুমের আলী, সিনিয়র শিক্ষক মো. লোকমান হোসেন, সিনিয়র শিক্ষক চন্দ্রেশ্বর সিংহ; সহকারী শিক্ষক লিটন ধর, সহকারী শিক্ষক মো. সিরাজুল হক, সহকারী শিক্ষক বিপ্লব আহমেদ, সহকারী শিক্ষক মো. আতাউর রহমান, সহকারী শিক্ষক বিমল কান্ত দাশ; গেস্ট টিচার মিতু রানী দাস, গেস্ট টিচার ফারজানা আক্তার জুঁই।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard