শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের আত্মপ্রকাশ: নেতৃত্বে মিজান ও কাশেম | বিডি-প্রেস 24 ডট কম

শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের আত্মপ্রকাশ: নেতৃত্বে মিজান ও কাশেম

10 May 2026, 11:52:00

শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের আত্মপ্রকাশ: নেতৃত্বে মিজান ও কাশেম

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ

০৯ মে ২০২৬ : শ্রীমঙ্গলের ফুটবল অঙ্গনে নতুন উদ্দীপনায় সংগঠিত রেফারিং কার্যক্রমের উন্নয়নের প্রত্যাশা নিয়ে আত্মপ্রকাশ করেছে শ্রীমঙ্গল ফুটবল রেফারিজ এসোসিয়েশন। গঠিত হয়েছে সংগঠনের নতুন কমিটি। অভিজ্ঞতা, তারুণ্য ও ক্রীড়াবান্ধব নেতৃত্বের সমন্বয়ে গঠিত এ কমিটিকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে দেখা দিয়েছে নতুন আশাবাদ।

শনিবার (৯ মে ২০২৬) সন্ধ্যায় শ্রীমঙ্গল পানসী রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এক পরিচিতি সভায় আগামী দুই বছরের জন্য সংগঠনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

সিনিয়র রেফারি মো. সিরাজুল ইসলাম সেলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার ক্রীড়াঙ্গনের বিশিষ্টজন, সাবেক খেলোয়াড়, রেফারি ও ক্রীড়া সংগঠকরা অংশ নেন।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আবুল কাশেম। এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুদর্শন দাশ, সহ-সাধারণ সম্পাদক মো. রুমিম মিয়া, কোষাধ্যক্ষ কাঞ্চন গৌড় এবং সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান।

সংগঠনের উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে ক্রীড়াঙ্গনের অভিজ্ঞ দুই ব্যক্তিত্ব সজল কান্তি দেব ও মো. সিরাজুল ইসলাম সেলুকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় আলতাফ হোসেন মোর্শেদ, কাজী জাহেদ আহমদ মনি, ক্রীড়া সংগঠক তুহিন আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোবারক হাসান লোপ্পা, সদস্য মীর এম এ কালাম, কমলগঞ্জ রেফারি সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ভৈরববাজার ফুটবল একাডেমির কোচ সালেহ আহমদ, সাবেক খেলোয়াড় ফুয়াদ হোসেন চৌধুরী (সাজিম), কোষাধ্যক্ষ উত্তম দেব ও ব্যবসায়ী শাহাদাত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়ানুরাগীরা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: