বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬

রামগঞ্জে হীরাপুর প্রিমিয়ার লিগ ফুটবলের শুভ উদ্বোধন

3 July, 2026 11:34:26
রামগঞ্জে হীরাপুর প্রিমিয়ার লিগ ফুটবলের শুভ উদ্বোধন

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর, প্রতিনিধিঃ

“খেলাধুলায় স্বাস্থ্য ভালো ” মাদককে না বলো।
এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাটরা ইউনিয়ন হিরাপুর প্রিমিয়ার লিগ ফুটবল সিজন -৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এ জিএস আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ফুটবল খেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ শাহাদাত হোসেন সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জিএস, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু,উপজেলা ফুটবল ফেডারেশনের সদস্য সচিব আলমগীর হোসেন মিয়া ভাই, আরো উপস্থিত ছিলেন ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলু, সহ-সভাপতি আনোয়ার হোসেন প্রমূখ।
উদ্বোধনী খেলায় দলটা বন্ধু একাদশ ২ – ০ গোলে টিম শাহ ৯৮ কে পরাজিত করে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard