রাজাপুরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ রোববার: হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

রাজাপুরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ রোববার: হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ

19 July 2026, 4:40:36

রাজাপুরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ রোববার: হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ

মোঃ ইমরান মুন্সিছ, ​ঝালকাঠি প্রতিনিধিঃ

​গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’। আগামী রোববার (১৯ জুলাই) বিকেল ৪টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে এনসিপি’র মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ দলের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করবেন।

​দলীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টায় রাজাপুর উপজেলার বাগড়ি এলাকা থেকে পদযাত্রাটি শুরু হবে। এরপর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর বাইপাস মোড়ে গিয়ে একটি পথসভার মাধ্যমে কর্মসূচিটি শেষ হবে।

​মূলত গণভোট বাস্তবায়ন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, চলমান বিদ্যুৎ সংকট নিরসন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার মতো জাতীয় দাবিগুলো তুলে ধরতেই দেশজুড়ে এই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি।

দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদযাত্রায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থাকবেন এনসিপি’র রাজনৈতিক পরিষদের সদস্য হাসনাত আব্দুল্লাহ, আলী আহসান জুনায়েদ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহমুদা মিতু। এছাড়া কর্মসূচিতে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন এবং রাজাপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন উপস্থিত থাকবেন।

জাতীয় নাগরিক পার্টি’র রাজাপুর উপজেলা শাখা থেকে জানানো হয়েছে, কর্মসূচিটি সফল করার লক্ষ্যে উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ, শুভানুধ্যায়ী এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে বাগড়ি এলাকায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

​আয়োজকরা জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এই পদযাত্রা রাজাপুরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে তারা আশা করছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: