মোল্লাহাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক-দুর্নীতিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা
মোল্লাহাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক-দুর্নীতিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা

মোল্লাহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (২৯ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মশিউর রহমান খান। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন সভায় সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য দেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মোঃ মোঃ হাসমত আলী, সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েতুল্লাহ, এনসিপির আহবায়ক কে এম ফয়সাল আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ।
সভায় মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, উপজেলা সদরে ইজিবাইক, ব্যাটারি চালিত ভ্যান ও হকারদের কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি, রাস্তাঘাটের বেহাল অবস্থা, চুরি, সুদের কারবার এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে ব্যাপক আলোচনা হয়। সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: