মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু
মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু
ম.ম.রবি ডাকুয়া,মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
ইন্দোনেশিয়া থেকে ২৯ হাজার ৭৭৩ মেট্রিক টন কয়লা নিয়ে মার্শাল পতাকাবাহী জাহাজ এমভি জিআর ইস্তাম্বুল মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এ কয়লা রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে ব্যবহার করা হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে জাহাজটি বন্দরের আলফা-১২ জেটিতে নোঙর করে। বিকেল থেকেই কয়লা খালাসের কাজ শুরু হয়েছে। খালাস করা কয়লা লাইটারেজ জাহাজে করে ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’-এর রামপাল বিদ্যুৎকেন্দ্রে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) সূত্র জানায়, কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট সচল রাখতে প্রতিদিন প্রায় ৫ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালাতে দৈনিক প্রায় ১০ হাজার মেট্রিক টন কয়লা দরকার, যার মাধ্যমে উৎপাদন হয় ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ।
বিআইএফপিসিএলের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ‘বর্তমানে আমাদের বিদ্যুৎ উৎপাদনে কয়লার কোনো ঘাটতি নেই। সরবরাহ স্বাভাবিক রয়েছে।’
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



