নরসিংদীর পাঁচদোনায় বায়োকেম কেমিক্যালে মোবাইল কোর্ট, পরিবেশ দূষণের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

নরসিংদীর পাঁচদোনায় বায়োকেম কেমিক্যালে মোবাইল কোর্ট, পরিবেশ দূষণের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

22 July 2026, 9:49:29

নরসিংদীর পাঁচদোনায় বায়োকেম কেমিক্যালে মোবাইল কোর্ট, পরিবেশ দূষণের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত বায়োকেম কেমিক্যাল কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানে পরিবেশ দূষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে প্রতিষ্ঠানটির কাছ থেকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটির কেমিক্যাল ড্রাম থেকে রাসায়নিক পদার্থ আশপাশে ছড়িয়ে পড়ায় জলাশয়ের মাছ মারা যাচ্ছে এবং পরিবেশ দূষণের সৃষ্টি হচ্ছে।

অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, কেমিক্যাল ড্রামগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হলেও ড্রাম ধোয়ার (ড্রাম ওয়াশ) বর্জ্য পানি আশপাশে ছড়িয়ে পড়ছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর।

এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভবিষ্যতে ড্রেইনেজ লাইনের মাধ্যমে বর্জ্য পানি নির্গমন বন্ধ করা, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং প্রয়োজনীয় পরিবেশবান্ধব ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার করে ভ্রাম্যমাণ আদালতে মুচলেকা প্রদান করে।

অভিযানে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রসিকিউশন প্রদান করেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় মাধবদী থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: