মোংলায় বৃক্ষরোপণ করে নিজেই দোয়া-মোনাজাত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী | বিডি-প্রেস 24 ডট কম
হোম / কৃষি / বিস্তারিত

মোংলায় বৃক্ষরোপণ করে নিজেই দোয়া-মোনাজাত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

26 August 2026, 9:57:52

মোংলায় বৃক্ষরোপণ করে নিজেই দোয়া-মোনাজাত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ 

বাগেরহাটের মোংলায় বৃক্ষরোপণ করে দোয়া-মোনাজাত করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নিজেই।

আজ সকালে মোংলা সরকারী কলেজ চত্বরে গাছের চারা রোপণের মধ্যদিয়ে কলেজ কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ প্রতিমন্ত্রী। গাছের চারা রোপণের পর নিজে দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

এ সময় মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ কে,এম রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি’সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর পরিবেশ প্রতিমন্ত্রী পৌর পানি সরবরাহ প্রকল্পের পুকুর পাড়ে বৃক্ষরোপণ করেন। এছাড়া সরকারী টি, এ ফারুক স্কুল এন্ড কলেজ, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী।

এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। এ বছরই লাগানো হবে প্রায় সাড়ে ৫ কোটি গাছ। এ সব চারা রোপণের পর তার সঠিক পরিচর্যা করতে হবে। এ গাছগুলো বেড়ে উঠলে জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ হ্রাস পাবে পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: