মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / মাদক / বিস্তারিত

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

9 October 2026, 11:25:59

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

মোঃ ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি ঝিনাইদহঃ

মাগুরা প্রতিনিধি: মাগুরায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা এবং বিভিন্ন সরঞ্জামসহ মো. রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় অবস্থিত স্বপ্ন বিলাস ভবনের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে উদ্ধার করা অন্যান্য আলামতের মধ্যে রয়েছে একটি টাকা গণনার মেশিন, চারটি ল্যাপটপ, একটি প্রেস বুম মাইক্রোফোন এবং খেলনা পিস্তল সদৃশ একটি গ্যাস লাইটার।

গ্রেপ্তার মো. রাশেদ শেখ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মালিপাড়া এলাকার মো. মোস্তফা শেখ ও রোকেয়া বেগমের ছেলে। তিনি বর্তমানে মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার স্বপ্ন বিলাস ভবনের চতুর্থ তলার ডি-৩ নম্বর ফ্ল্যাটে বসবাস করতেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল, নগদ অর্থ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাগুরা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার করা আলামতসহ তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard