ভোলায় অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর আগমন উপলক্ষে চরফ্যাশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর আগমন উপলক্ষে চরফ্যাশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নুর হোসেন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলায় শিক্ষক নেতা অধ্যক্ষ মাওঃ মোঃ দেলোয়ার হোসেন আজিজীর আগমন উপলক্ষে চরফ্যাশন উপজেলা মাদ্রাসা শিক্ষক/কর্মচারী ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় মাওলানা মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের উপস্থাপনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সভায় শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া, পেশাগত সমস্যা, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর ভোলা জেলায় আগমনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন শিক্ষক-কর্মচারীরা।
বক্তব্য দক্ষিন ওসমানগঞ্জ মুজাফফরিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের পেশাগত মর্যাদা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় চরফ্যাশন উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর ভোলা জেলায় আগমন উপলক্ষে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: