শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ

26 September, 2026 6:21:23
ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউপির নূর আলম নামে এক ব্যক্তির বিকাশ অ্যাকাউন্ট থেকে ভূল নম্বরে চলে যাওয়া ৯ হাজার ৬০০টাকা তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করে বৃহস্পতিবার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে শ্যামনগর থানা পুলিশ।

জানা যায়,সম্প্রতি নূর আলম ভূলবশত ৯ হাজার ৬০০শত টাকা অন্য একটি বিকাশ নম্বরে পাঠিয়ে দেন। বিষয়টি বুঝতে পেরে তিনি শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারীর নির্দেশনায় এএসআই জাফর তথ্যপ্রযুক্তির সহায়তায় লেনদেনের সুত্রধরে অনুসন্ধান শুরু করেন।

অনুসন্ধানে জানা যায়,ভূল নম্বরে পাঠানো টাকা কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় একটি বিকাশ নম্বরে চলে গেছে। পরবর্তীতে ভৈরব থানা পুলিশের সহযোগিতা ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে ৯ হাজার ৬০০টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা শ্যামনগর থানার অফিসার ইনচার্জের মাধ্যমে নূর আলমের কাছে হস্তান্তর করা হয়েছে।

নূর আলম বলেন দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ টাকা বুঝিয়ে দিয়েছেন। এটা একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য শ্যামনগর থানা পুলিশকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন সাধারণ ডায়রির অভিযোগের ভিত্তিতে ভূল লেনদেনের অর্থ উদ্ধারে আইনগত প্রক্রিয়া ও তথ্য প্রযুক্তির সহায়তায় অর্থ উদ্ধার করে প্রকৃত মালিককে দেওয়া হয়েছে।

ছবি- শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে ফেরত দিচ্ছেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard