- কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
- কাঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণসভা অনুষ্ঠিত: সমকালের প্রতিনিধিরা উপস্থিত না থাকায় আয়োজকদের দুঃখ প্রকাশ
- মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু: আত্মহত্যা নাকি হত্যা, তদন্তে পুলিশ, স্বজনদের দাবি—নির্যাতন করে হত্যা
জিয়ানগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ
জিয়ানগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে জমি নিয়ে বিরোধের জেরে আদালতের নির্দেশনা অমান্য করে রাতের আঁধারে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মো. বিপ্লব হোসেনের বিরুদ্ধে।
এ ঘটনায় জমির দাবিদার গোলাম মোস্তফা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
গত রোববার রাত ৮টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী মৌজায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, পত্তাশী বাজারের উত্তর পাশে চরনী পত্তাশী মৌজায় ৩২ শতাংশ জমি নিয়ে গোলাম মোস্তফা ও বিপ্লব হোসেনের মধ্যে বিরোধ চলছে। এ বিরোধের পরিপ্রেক্ষিতে গত ১১ আগস্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
গোলাম মোস্তফার দাবি, ২০০৮ ও ২০১৪ সালে পৃথক দুটি কবলা দলিলের মাধ্যমে এসএ ৫৯৫ নম্বর খতিয়ানের ওই ৩২ শতাংশ জমি সাবকবলা নেন তিনি। এরপর জমিতে মাটি ও বালি ভরাট করে বিভিন্ন ফলজ ও বনজ গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন।
অভিযোগে বলা হয়, গত ৩১ জুলাই বিরোধপূর্ণ জমির কয়েকটি গাছ কেটে ফেলা হয়। পরে ৫ আগস্ট বিপ্লব হোসেনসহ কয়েকজন নির্মাণসামগ্রী নিয়ে ওই জমিতে গেলে গোলাম মোস্তফা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
গোলাম মোস্তফার অভিযোগ, আদালতের ১৪৪ ও ১৪৫ ধারার নির্দেশনা এবং স্থিতাবস্থা বজায় রাখার আদেশ থাকা সত্ত্বেও রোববার রাতে শ্রমিক এনে ওই জমিতে ঘর নির্মাণ করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে মো. বিপ্লব হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, জমি নিয়ে মামলা রয়েছে। আদালত উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে। আদালতের রায় যার পক্ষে যাবে, আইন অনুযায়ী তিনিই জমি ভোগ করবেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: