সুন্দরবনে কেওড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
সুন্দরবনে কেওড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কেওড়া ফল পাড়ার সময় পা পিছলে গাছ থেকে পড়ে রহমত আলী (৫৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ গ্রাম গোলাখালীতে। নিহত রহমত আলী রমজাননগর ইউপির সোরা গ্রামের ফজের আলী গাইনের ছেলে।
একই এলাকার জেলে রবীন্দ্র মন্ডল,এলাকার বাসিন্দা আশিকুজ্জামান বলেন রহমত আলী সকালে নৌকায় করে গোলাখালী এলাকায় কেওড়া ফল সংগ্রহের জন্য যান। বৃষ্টির মধ্যে কেওড়া গাছ থেকে কেওড়া নামানোর সময় পা পিছলে মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে লোকালয়ে আনার পথে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন রহমত আলী কেওড়া ফল বিক্রী করে জীবিকা নির্বাহ করেন। বৃষ্টি হওয়ার কারণে গাছ পিচ্ছিল ছিল বয়স বেশী হওয়ায় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে যান শ্বাসমূলের উপর এবং মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ক্ষত বিক্ষত হন।এ অবস্থায় কিছুই পরেই তিনি মারা যান।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: