শুক্রবার ২ অক্টোবর, ২০২৬

বাংলা ট্রিবিউনের সিলেট বিভাগীয় প্রতিনিধি তুহিনুল হক তুহিন আর নেই

30 September, 2026 3:46:39
বাংলা ট্রিবিউনের সিলেট বিভাগীয় প্রতিনিধি তুহিনুল হক তুহিন আর নেই

দেওয়ান মাসুকুর রহমানঃ

নিজস্ব প্রতিবেদক | ২৯ সেপ্টেম্বর ২০২৬ : বাংলা ট্রিবিউনের সাবেক সিলেট বিভাগীয় প্রতিনিধি তুহিনুল হক তুহিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্যও ছিলেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৪টার দিকে সিলেট নগরীর শিবগঞ্জ সাদারপাড়া নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের সদস্য ও জেলার সাংবাদিকরা এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে সিলেটের সাংবাদিক অঙ্গন ও সুধী সমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আল্লাহ তাআলা মরহুম তুহিনুল হক তুহিনকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক

সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য, বাংলা ট্রিবিউনের সাবেক সিলেট বিভাগীয় প্রতিনিধি তুহিনুল হক তুহিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
এক শোকবার্তায় তিনি তুহিনুল হক তুহিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
কমরেড সৈয়দ আমিরুজ্জামান মরহুম তুহিনুল হক তুহিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard